পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী আজম

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম।আজ শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘোষনা দেন।

মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেযর প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। পৌরবাসীর সকল কাজের সাথে আছি, ছিলাম, থাকবো।”

এর আগে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ ঘোষনা দেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে আরেক মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা গত ৫ জুন রাতে এক সংবাদ সম্মেলন করে রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দঁড়ান।এ নিয়ে পৌর নির্বাচনে ৮জন মেয়র প্রার্থী রইলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর