কোটালীপাড়ায় দুধ খাওয়ানো কর্মসূচি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ শিক্ষার্থীর হাতে দুধ তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা ও দুধ খাওয়ানো কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকারিয়া, কমলকুঁিড় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর