Home গোপালগঞ্জ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন আগামীকাল

আগামীকাল মঙ্গলবার(৩১ মে)এক সরকারী সফরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্যাক্স বার্তায় জানাগেছে, ৩১ মে সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন।

পরে জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন। বিকাল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হবার পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সফরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তারা সফর সঙ্গী হবেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা তাদের দাদী শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া আসছেন আগামীকাল মঙ্গলবার। এটি তাদের পারিবারিক কর্মসূচী । আমাদের যতটুকু প্রস্তুতি দরকার আমরা তা নিয়েছি।

জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা ব‌লে‌ছেন, আগামী ৩১ মে প্রধানমন্ত্রী গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় আসবেন। তাঁর আগমন‌কে কেন্দ্র ক‌রে যাবতীয় প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে। তি‌নি আরো ব‌লেন, প্রধানমন্ত্রীর সফর‌কে কেন্দ্র  করে ক‌ঠোর নিরাপত্তা গ্রহন করা হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রীর এ সফর নি‌বি‌ঘ্নে শেষ হ‌বে ব‌লেও তি‌নি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here