Home গোপালগঞ্জ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার‌্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়। পরে দলীয় কার‌্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতি্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

immage 1000 02 16

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মিরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ব্যাংকপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার‌্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জন্মদিনের কেক কেটে নেতা-কর্মিদের খাইয়ে দেন।

immage 1000 05

এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি আকিব জাবেদ সেতু, পালক ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলম, পৌর ছাত্রলীগের আহবায়ক মো. আরিফুল ইসলাম তারেক, কলেজ ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলামসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শহরের আনন্দ মিছিল, কেক কাটা ও দলীয় কার‌্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

immage 1000 03 5

জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাব উদ্দিন আজমের সভাপতি্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক এমবি সাঈফ বি মোল্লা, শফিকুল রহমান শুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী প্রমূখ বক্তব্য রাখেন। পরে নেতাকর্মিরা জন্মদিনের কেক কাটেন। এরআগে শহরে আনন্দ মিছিল করে জেলা যুবলীগের নেতাকর্মিরা।

immage 1000 04 1

এছাড়া স্বেচ্ছাসেবকলীগ আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করে। এ সময় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম আব্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোহসীন উদ্দিন সিকদার, গোপালগঞ্জ সদরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আব্দুল আজিজ খান,যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মুসলিমা জান্নাতুল তানিয়া  এ সময় উপস্থিত ছিলেন।

immage 1000 06

জেলার অন্যান্য স্থানেও দিনটি নানা কর্মসূচূর মধ্যদিয়ে পালন করা হয়।

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ দিনটি পালন উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here