Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্য্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন। এসময় সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সুব্রত ঠাকুর, আইন বিষয়ক সম্পাদক এম. জুলকদর রহমান, দপ্তর সম্পাদক, ইলিয়াস হোসেনসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জানমালের কোন ক্ষতি করলে রাজপথে এর জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here