প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ১০ হাজার টাকা দিয়েছে এস এসসি পরীক্ষার্থী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহাজীব হাসান নামে এক এস.এস.সি পরীক্ষার্থী ।

আজ বুধবার দুপুর ১ টার সময় গোপালগঞ্জ-এর জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট নগদ ১০ হাজার টাকা প্রদান করে সে। এস.এস.সি পরীক্ষার্থী তাহাজীব হাসান বলেছে, আমার ঈদের ড্রেস কেনার টাকা আমি সিলেটের বন্যার্তদের মাঝে দিতে পেরে খুব ভালো লাগছে। কারন প্রতিবছর ঈদের সময় নতুন ড্রেস কিনে থাকি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার ড্রেস কেনার চেয়ে তাদের পাশে দাড়ানো বেশী জরুরী।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমি খুব খুশী হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরনের জন্য দিয়েছে। আমি বিত্তবানসহ সবস্তরের মানুষের প্রতি আহবান জানাচ্ছি যে আসুন আমার যার যার অবস্থান অনুযায়ী বন্যার্তদের পাশে দাড়াই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর