নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাকে সম্মাননা

Tribute to women heroic freedom fighters and veterans

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শেখ মণি স্মৃতি পরিষদের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

আজ শনিবার(১৯ নভেম্বর)জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

immage 1000 03 7

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর। শেখ মণি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী তুষার আহমেদ বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দীন, শেখ মণি স্মৃতি পরিষদের উপদেষ্টা মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর উপস্থিত ছিলেন।

immage 1000 02 11

পরে আলোচনা সভা শেষে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ও শেখ মণি স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর