গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

3 killed in road accident in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৩জন নিহত ও অপর ১৫জন আহত হয়েছে।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার(১৭ নভেম্বর)রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা লাগায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার আশিক(২৭) ও ট্রাক চালক সোহাগ(৩০) সহ ৩জন নিহত হয়। এসময় আরো অন্ততঃ ১৫ যাত্রী আহত হয়।

নিহত সুপারভাইজার আশিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে ও নিহত ট্রাক চালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে।অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান,পরিচয় পাওয়া লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই  হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর