Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চৌধূরী খসরুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. এম. জুলকদর রহমান-এর নেতৃত্বে সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

immage 1000 02 17

আজ শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তারা।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত জেলা চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান ও নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here