টুঙ্গিপাড়ায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

Two brothers and sisters drowned in Tungipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাঁতার শিখতে গিয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দি‌কে উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার ছেলে ও মেয়ে।

জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করতো। এছাড়া আলিফ সোমবার সেখানে বেড়াতে আসে।

জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, তার ভাগ্নি জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করতো। এছাড়া গত সোমবার ভাগ্নে আলিফ মামা বাড়ী গওহরডাঙ্গা বেড়াতে আসে।

আজ মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শিখাতে বাড়ির পার্শ্ববর্তী ঘেরে নিয়ে যায়। পরে সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে গেলে জিম বাঁচাতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, তখন ছোট একটি মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত দুই শিশুকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলেও জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর