ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

Uncle killed by nephew's stick

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার(৬ জানুয়ারী) ভোর রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারাত্মক আহত চাচা পরিমল বৈরাগী(৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

জানাগেছে, নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর (৬৫) সাথে তার আপন ভাই পরিমল বৈরাগীর (৫০) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী (৩৩) বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চাচা পরিমল বৈরাগী বাঁধা দেয়। এ সময় আশিষ বৈরাগীর সাথে তার চাচা পরিমল বৈরাগীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিষ বৈরাগী লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করে। লাঠির আঘাতে পরিমল বৈরাগী গুরুতর আহত হয়।

পরিমল বৈরাগীকে তার পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। মারাত্মক আহত পরিমল বৈরাগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর রাত ৪টায় পরিমল বৈরাগী মারা যায়।

এ বিষয়ে জানার জন্য আশিষ বৈরাগীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিমল বৈরাগীর মারা যাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ বৈরাগী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন,  এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর