ভাইয়ের ছেলেদের রডের আঘাতে চাচা নিহত

Uncle killed by rod of brother's sons

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ছেলেদের হাতে আহত সাইদুর রহমান সিদ্দিকী(৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামে ভাইপোদের মারধরের শিকার হন মারা যাওয়া এই চাচা।

নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, সাইদুর রহমান সিদ্দিকীর সাথে বাড়ির জমি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে বিরোধ ছিলো।এই বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রীর সাথে সাইদুরের ঝগড়াঝাটি হয়।

এর এক পর‌্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।ওই রাতেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হয়।পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তার বেচেঁ থাকার আশা ছেড়ে দিলে তাকে পুনরায় গোপালগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।

গত ২৩ জানুয়ারি এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দিকী নামের একজনকে গ্রেফতার করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর