Home গোপালগঞ্জ সংবাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

০
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

আজ রোববার বিকেল ৪টায় জেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু করে স্থানীয় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়।

এরআগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা তসলিম সিকদার,সহ-সভাপতি ইয়াহিয়া মাহমুদমোঃ আতিয়ার শেখতারিখ ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ঘটানার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here