Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯৪তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ হাসিনা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান শেখ জুয়েল, সমীর রায়, সুশান্ত বর্নিক, সুজিৎ মৃধা, সংগীত শিল্পী নির্ঝর চক্রবর্তী, সজল বালা বক্তব্য রাখেন।

সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, নির্মল সেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তার লেখায় কোটালীপাড়ায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্মল সেন কোটালীপাড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আমাদের সকলের উচিত নির্মল সেনের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের এগিয়ে আসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here