সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা জাসাস-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো,জেলা জাসাসের আহবায়ক জাকারিয়া ইসলাম ধীরাজ, সদস্য সচিব ডি,এল মাসুদ মোল্লা বক্তব্য রাখেন।