গোপালগঞ্জ বড়ফা গ্রামে চাচাতো ভাইয়ের হাতে খুন। ঈদ করা হলো না।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঈদ করতে ঢাকা থেকে গতকাল মঙ্গলবার বাড়িতে এসেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের মহিন মীনা(৪০)।তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন।কিন্তু আজ বুধবার সকালেই চাচাতো ভাই নজরুল মীনার হাতে খুন হতে হয়েছে তাকে। কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিচুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে এজমালী পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মহিন মীনার সাথে তার চাচাতো ভাই নজরুল মীনার(৪৫)বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে নজরুল মীনা তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে আঘাত করে। অন্যান্যরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এতে সে মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও ওসি জানান। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর