গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটিয়েছেন এমপি সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এদিন সকালে তিনি মুকসুদপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের সামাজ শেষে ওই এলাকার মানুষের সাখে কুশল বিনিময় করেন এবং নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝগাতী গ্রামে, কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর