গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।

এসময় সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন উদ্যোগ সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

immage 1000 04

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সোলায়মান বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর