গোপালগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল চালক শিবু সরকার(৪০) নিহত হয়েছেন। এসময় আরোহী স্বপন বিশ্বাস নামে সাবেক এক ইউ.পি মেম্বার আহত হয়েছেন।নিহতের বাড়ি সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার পিতার নাম অভিমান্য সরকার।

আজ বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

oplus 0
oplus_0

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) এ.কে.এম হাসানুজ্জামান জানান, মোটর সাইকেল চালক শিবু সরকার বোড়াশী ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য স্বপন বিশ্বাসকে সাথে নিয়ে বোড়াশী থেকে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস  ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেলটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দূমড়ে- মূচড়ে যায়। এসময় মোটর সাইকেল চালক ও আরোহী মারাত্বক আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক শিবু সরকারকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর