Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

০
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নেজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায় সড়ক আইনে একটি ও অস্বাস্থ্যকরভাবে আইসক্রিম তৈরীর অভিযোগে আরেকটি মোট দুই মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বুধবার(১৮ মার্চ) বিকেলে এসব প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।এছাড়া এদিন কয়েকটি ফিলিং স্টেশন তদারকি করেন তিনি।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনের কাছে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া এসময়  এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।

পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক উক্ত ধারায় আরেক মামলায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here