Home গোপালগঞ্জ সংবাদ জাতির পিতার সমাধিতে এ কে আজাদ এমপি

জাতির পিতার সমাধিতে এ কে আজাদ এমপি

জাতির পিতার সমাধিতে এ কে আজাদ এমপি

স্বতন্ত্র মোর্চা গঠনের আগ্রহ প্রকাশ করে ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্ররা, আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন।আওয়ামী লীগ থেকে আহবান করা হয়েছে স্বতন্ত্র নির্বাচনের জন্য এবং আমরা বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচন করেছি। আমরা মনে করি আমাদের এই ৬২ জনকে যদি একটা মোর্চা করার সুযোগ দেয়া হয়, তাহলে আমরা সকলে মিলে মাননীয় স্পীকারের কাছে আবেদন করবো। আমরা সরকারের গঠন মূলক সমালোচনা করবো।

আজ সোমবার(১৫ জানুয়ারী)বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য এ কে আজাদ আরো বলেন, বেকারত্ব কমাতে ফরিদপুরে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে তরুনদের কর্মসংস্থান হবে, কমে আসবে বেকার সমস্যা।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৩ আসনের নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এসময় বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীরা সাথে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here