মানুষের উপকারে আসে এমন প্রকল্প নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলোপ্রসু ও মানুষের উপকারে আসে কিনা সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে টুঙ্গিপাড়ায় প্রধ্নমন্ত্রীর বাসভবনে স্থানীয় সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত করে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস ও আত্মমযাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে।অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে। উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রিকাতরতা আছে বলেও মন্তব্য করেন তিনি।তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নের কাজ করে যাওয়ার আহবান জানান শেখ হাসিনা। যে কোন প্রকল্প যখন আপনারা গ্রহন করবেন তখন মাথায় রাখবেন এই প্রকল্পটা বাস্তবায়ন হলে রিজাল্ট কি আসবে। সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর