Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, জতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here