টুঙ্গিপাড়ায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্রামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাড. মোঃ হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার(২২ জানুয়ারী)সকাল ১১টার দিকে তিনি নির্বাচনী প্রচারনার প্রথম দিনে নিজের পক্ষের লোকজন নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেন।

immage 1000 02

বঙ্গবন্ধুর সমাধির ৩নং গেট দিয়ে ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে চাইলেও পুলিশের বাঁধার মুখে গেটের পাশে দাড়িয়ে লোকজন নিয়ে তিনি কবর জিয়ারতের কাজটি করেন।

পরে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তার নিজ নির্বচনী এলাকায়(টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) টুঙ্গিপাড়ায় দুইজন মহামানব জন্মগ্রহন করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতে শুয়ে আছেন।তিনি তাই তাদের কবর জিয়ারত করে তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর