Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

০
টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডিতরা হলেন, উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজা সহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল। 

ওসি আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শামীমকে ৩ মাস ও সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে তাদের উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here