মাদকের টাকা জোগাড় করতে এবার ঘরের টিনের বেড়া খুলে বিক্রি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে এবার নিজ বসত ঘরের টিনের বেড়া খুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন জলিল খন্দকার নামে এক মাদক সেবী। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, জলিল খন্দকার এলাকায় একজন মাদকসেবী হিসাবে পরিচিত।মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে সে এবার নিজের ঘরের টিনের বেড়া খুলে ভাঙ্গাড়ির দোকানে নিয়ে যেতে গেলে স্ত্রী বাধ সাধে।এতে ক্ষিপ্ত হয়ে সে তার স্ত্রীকে গালমন্দ করে। তার ঘরে স্ত্রী ছাড়াও মা ও দুইটি সন্তান রয়েছে।

এ বিষয়ে ওই এলাকার মাদক বিরোধী যুব সংগঠনের সাধারন সম্পাদক বায়জিদ হোসেন সংবাদ কর্মিদেরকে এ তথ্য দিয়ে বলেন, তারা অনেক চেষ্টা করেছেন জলিলকে এই পথ থেকে ফেরানোর।কিন্ত, সে কোন কথায়ই কান দেয়নি।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার বলে তারা মনে করেন।

তবে ওই মাদকসেবীর বাড়িতে গিয়ে জলিল খন্দকার বা তার স্ত্রীকে পাওয়া যাযনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর