গোপালগঞ্জে ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকালে রিপোর্টার্স ফোরামের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে রিপোর্টার্স ফোরাম কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও যমুনা টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার একরামুল কবীর, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের প্রসূন মন্ডল, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও চ্যানেল ২৪ টেলিভিশনের বাদল সাহা, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যা বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দৈনিক দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক দেশ রূপান্তর হাটিহাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দৈনিক দেশ রূপান্তর গণ মানুষের একটি পত্রিকায় রূপান্তর হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের শক্তির মাধ্যম হবে। দেশকে দূর্নীতি মুক্ত রাখতে অগ্রণী ভুমিকা রাখবে। সকল অপশক্তিকে দূরে রেখে দেশ রূপান্তর এগিয়ে য়াবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর