মুকসুদপুরে ২শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর সেচ্ছাসেবী প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন থেকে ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল মঙ্গলবার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সেমাই, রান্নার তেল ও গুড়ো দুধ।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান ইমন, সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ।

immage 1000 02 7

ঈদ হোক সবার। এই প্রতিপাদ্যকে ধারণ করে ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখতে পারবো। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, আমরা সকলকে নিয়েই ঈদ করতে চাই। সবার ঘরে ঘরে থাকুক ইদের আনন্দ। সাধারণ সম্পাদক, সেলিম শেখ বলেন, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ইতিবাচক ভ‚মিকা রাখতে পারবো এটাই আমাদের বিশ্বাস। সকল সদস্যরা সমাজের জন্য কিছু করতে তারা অঙ্গীকারবদ্ধ এবং সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসতে আহবান করেন। ঈদের পূর্বে এমন ঈদ উপহার পেয়ে এলাকাবাসীরা বেশ খুশি এবং ফাউন্ডেশনকেও এই কার্যক্রম অব্যহত রাখার আহবান জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর