চিনুন পৃথিবীর উচ্চতম পরিবারকে

Get to know the highest family in the world

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দুই বোন, এক ভাই ও ট্রাপ দম্পতির ৫ জনের পরিবারের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চিরও বেশি।

সন্তানকে লম্বা করার জন্য হরেক রকমের স্বাস্থ্যকর পানীয়ের বিজ্ঞাপন দেখা যায় টেলিভিশনে। আমেরিকার মিনেসোটার ট্রাপ পরিবারের অবশ্য সে সবের দরকার নেই। কারণ পৃথিবীর উচ্চতম পরিবার তাঁরা। দুই বোন, এক ভাই ও ট্রাপ দম্পতির ৫ জনের পরিবারের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চিরও বেশি।

ক্রিসি ট্রাপ ও স্কট ট্রাপ যথাক্রমে ৬ ফুট ৩ ইঞ্চি ও ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা। তাঁদের তিন সন্তানও যে লম্বা হবেন তা কিছুটা প্রত্যাশিতই ছিল। কিন্তু সবার প্রত্যাশাকে আক্ষরিক অর্থেই ছাপিয়ে গিয়েছেন পরিবারের কনিষ্ঠতম সদস্য ২২ বছর বয়সি অ্যাডাম ট্রাপ।

তাঁর উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি! অ্যাডামের দিদি বছর চব্বিশের মলির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। পরিবারের আরও এক সদস্য সাভান্নার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।

তবে উচ্চতায় বিশ্বসেরা হলেও বিষয়টি আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে নিশ্চিত নন পরিবারের কেউই।

নিজেদের মাপের জামা-কাপড় পাওয়া যেমন তাঁদের পক্ষে সমস্যাজনক, তেমনই বাড়িতে প্রবেশের সময় কিংবা যানবাহনে উঠতে প্রচন্ড সমস্যায় পড়েন বলেও জানান অ্যাডাম। পাশাপাশি এই উচ্চতার হাড়ের ওজন ধরে রাখতে গিয়ে পেশিতেও মারাত্মক চাপ পড়ে বলে জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর