আশানুরোপ ফল না পেয়ে গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে অভিমান করে বৃষ্টি মন্ডল নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দের এস,আই মোঃ আওয়াল হোসেন বৃষ্টির পরিবারের বরাত দিয়ে জানান, আত্মহননকারী মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে।

বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি মন্ডল এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৯৪ পেয়ে পাস করে। এতে সে খুশি হতে পারেনি। গতকাল (৩১ মে) বেলা ১১ টায় মোবাইলে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে তার শারিরিক অবস্থার অবনতী হলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১ টায় বৃষ্টি মারা যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর