করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের নানামূখী কার্যক্রম অব্যাহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনাকালীন সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

করোনা মোকাবেলায় শুরু থেকেই অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ দূরত্ব মেনে চলতে মানুষকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়া ত্রাণ সহায়তা প্রদানে মাঠপর্যায়ে কাজ করছেন সেনাসদস্যরা। এজন্য তাদেরকে পাড়ি দিতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকাও। তাছাড়া গণপরিবহন মনিটারিং, ঈদকে সামনে রেখে জনসমাগম এড়াতে কোরবানির পশুর হাঁটে নজরদারি বৃদ্ধি, করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে বীজ বিতরণসহ নানামূখী জনসেবা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী এবং খুলনার রতনা পয়েন্টে বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরনসহ অন্যান্য জনকল্যাণমূক কার্যক্রম অব্যাহত রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর