কাশিয়ানীতে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পরশ উজির, কাশিয়ানী।।
কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনের দায়ে জয়ন্ত সরকার ও হাসান নামে দুজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা আদর্শপাড়া এলাকা থেকে দেশীয় তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা আদর্শপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জয়ন্ত সরকার ও হাসান নামে দুজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর