কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় দেশের কৃষিজ অর্থনীতেকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদ্যরা।

এরই ধারাবাহিকতায় করোনাকালীন দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সামগ্রিক উৎপাদনের ওপর বিশেষ নজর দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সামনের দিনের খাদ্য সংকট ও মন্দা কাটাতেই কৃষি অর্থনীতিকে আরও মজবুত করতে কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ের কৃষকদের সাধ্যমতো সহায়তা করে যাচ্ছে সেনাসদস্যরা। এজন্য তারা দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছেন নানা জাতের উন্নত সবজির বীজ এবং কৃষি কাজের সম্প্রসারণ করতে কৃষকদের উৎসাহী করছেন সেনা সদস্যরা। এমনকি যারা মৌসুমী কৃষক তাদেরকেও কৃষি উৎপাদনে আগ্রহী করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর