কোটালীপাড়ায় অসহায় কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া প্রতিনিধি।।
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এই  স্লোগানকে  সামনে রেখে প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিচ্ছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ।

আজ রবিবার সকাল ১০টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের কৃষক শেখ মো: জাকির হোসেন ও শেফালি মন্ডলের ২ একর জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।
ছাত্রনেতা রাজীব বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৬০ জন নেতাকর্মী এই ধানকাটা কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আজাহার শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষদদের ধান কেটে দিচ্ছে এজন্য ছাত্রলীগের কর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই মহৎ উদ্যেগে ছাত্রলীগের যেকোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর