কোটালীপাড়ায় কৃষানী গ্রুপের ধান কাটা শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
এবার পুরুষদের পাশাপাশি করোনার ভাইরাসের কারনে কৃষক সংকটে পড়া চাষিদের ধান কেটে দিয়েছে কোটালীপাড়ার কৃষানীরা।
আজ শুক্রবার উপজেলার বেতকাছিয়া মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট-এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈর নেতৃত্বে ৩০জন কৃষাণীরা ওই এলাকার অসহায় কৃষক প্রান জুড়ান বাড়ৈর ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেন।
কৃষক প্রান জুড়ান বাড়ৈ বলেন, তিনি জমির ধান পেঁকে গেলেও তিনি শ্রমিক সংকটে ভুগছিলেন। শেষ অবধি তিনি ওই এলাকার মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট-এর স্মরনাপন্ন হলে ওই ট্রাষ্ট্রের সুবিধাভোগি কৃষানীরা তার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে তিনি খুবই খুশি।
বেতকাছিয়া মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট-এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ বলেন, তারা অসহায়দেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন। তারই অংশ হিসাবে আজ ট্রাষ্টের সুবিধাভোগী কৃষানীরা ধান কেটে দিয়েছে প্রান জুড়ান বাড়ৈর। তাদের এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৪ হাজার ৯ শ” ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর