গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা আক্রান্ত হয়ে খোকা মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া গোপালগঞ্জ শহরে করোনার উপসর্গ নিয়ে বিধান বাইন (৫০) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার পোনাগ্রামের নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থয় খোকা মোল্যা ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিধান বাইনের মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ওই দুই জনের মৃত্যরু বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ জানান, গত ৭ জুন খোকা মোল্যার করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার নমুনায় করোনা পজেটিভি রিপোর্ট আসলে নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তিনি মারা যান।
অপরদিকে, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা ব্রজেন্দ্রনাথ বাইনের ছেলে ব্যবসায়ী বিধান বাইনের জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ দেখা দিলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
সিভিল সার্জন আরো জানান, নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাড়ীটি লকডাউন করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ২জন, মুকসুদপুর উপজেলায় ২জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছেন।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর