গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনার দাবীতে স্মারকলিপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

করোনা দুর্যোগকালে গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

আজ বুধবার দুপুর ১টায় গোপালগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে করোনাকালে সারাদেশে প্রায় ছাব্বিশ হাজার বই ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ব্যবসায়ীরা যাতে আগামীতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে জন্য পুস্তক ব্যবসা খাতে কমপক্ষে এক হাজার কোটি টাকা সহজ শর্ত ও স্বল্পসুদে বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণার দাবী জানান।

স্মারকলিপি প্রদানকালে বাপুস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও ঢাকা( দক্ষিণ) সাংগঠনিক  বিভাগীয় সভাপতি বিকাশ চন্দ্র গোলদার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ সাইদুজ্জামান, মোঃ সবুজ মোল্লা, ওবায়দুর রহমান, কাজী আবু বক্কার প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর