গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার ।।

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিবি) এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

“সম্প্রিতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এ প্রতিপাদ্য নিয়ে  বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে সেখানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়ে পৌর মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গোপালগঞ্জ শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোমরেজ  আলী, পেশাজীবি সংগ্রাম কমিটির আহবায়ক আব্দুল হালিম খান, সদস্য সচিব তন্ময় কুমার বসুসহ আইডিবি ও টিচার্স ট্রেনিং কলেজের কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। #

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর