গোপালগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আমানুল্লাহ সেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন সেখের ছেলে এবং কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা ১২টার দিকে তার চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যন্যরা গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে তাকে মারপিট করে। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকেরা। সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর