Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে দুইশত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

গোপালগঞ্জে দুইশত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

০
গোপালগঞ্জে দুইশত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে দুইশত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গোপালগঞ্জ আবহানী ক্রীড়া চক্র এ সংবর্ধনার আয়োজন করে।

আজ বুধবার (১৮ আগষ্ট)শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ আবহানী ক্রীড়া চক্রের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন, সিকদার নূর মোহাম্মদ দুলু, বদরুদ্দোজা বদর প্রমূখ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ সদর উপজেলার দুইশত বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here