গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদ ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ডিলারসহ দুটি প্রতিষ্ঠনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭৫ লিটার নকল স্যাভলন জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এ জরিমানা ও নকল স্যাভলন জব্দ করেন ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।

ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, নকল স্যাভলন বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বীণাপাণি স্কুল রোডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে নকল স্যাভলন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজারে অবস্থিত মেসার্স মা বাবা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমান নকল স্যাভলন উদ্ধার করা হয়।

পরে নকল স্যাভলনের ডিলার হয়ে মজুদ, জেলায় ছড়িয়ে দেয়া ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ডিলার মা বাবা এন্টারপ্রাইজকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল স্যাভলন বিক্রির দায়ে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে প্রায় ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়। এক লিটার স্যাভলনের দাম সেখানে ২৫০ টাকা, সেখানে নকল স্যাভলন প্রতি লিটার ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এসব বোতলের স্টিকার বদলে উৎপাদন তারিখ পরিবর্তন করে উৎপাদন তারিখ বাড়িয়ে নতুন ইষ্টিকার লাগানো হয়েছে বলে নিশ্চিত করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মহেশ্বর রায়। এছাড়া এটি এসিআই-এর পন্য নয় বলে নিশ্চিত করেন এসিআই কোম্পানির গোপালগঞ্জের ম্যানেজার।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর