গোপালগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। জেলা বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগ এ কর্মসূচী পালন করে। আজ শুক্রবার (২২ অক্টোবর) গোপালগঞ্জ বিআরটিএ সতর্কীকরন ব্যানার ফেস্টুন টাঙ্গানো এবং জনসচেতনতায় মাইকিং করা ছাড়াও জেলার শিল্পকলা একাডেমীতে যানবাহন চালকসহ সকল শ্রেনীপেশার মানুষদের নিয়ে আলোচনা সভা করেছে।

গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক লাইলাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

এছাড়া অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী সুকদেব মোহন্ত, বিআরটিএ’র পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক, মোঃ শরিফ উদ্দিন, শিবলী সাদিক, মোঃ মাহবুব হোসেনসহ শতাধিক যানবাহন চালক এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জ সড়ক বিভাগ জেলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে সতর্কীকরন ব্যানার ফেস্টুন টাঙ্গানোসহ মাইকিং করে নিরাপদে সড়কে চলাচল করতে গতিসীমা মেনে চলার জন্য সকল প্রকার যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর