গোপালগঞ্জে মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।নিখোঁজ শ্রমিকরা হলেন-বিল্লাল সুকানী ও মোঃ রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়।

শনিবার(১৬ জানুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাদের উদ্ধারে কাজ ‍করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকী দুই জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙ্গর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে।রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ(কেবিন) পানিতে ডুবে যায়।

এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হয়।

খবর পেয়ে আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত উদ্ধার অভিযান চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর