গোপালগঞ্জে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া কারাবন্ধীদের খাদ্য সহায়তা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেল থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া ৪০জন কারাবন্ধীদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেআইজেড-এর আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য সহায়তা বিতরন করা হয়।

আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল,৫ কেজি তেল, ১ কেজি ডিটারজেন্ট , ৫টি সাবান , ৫ কেজি আলু , ৪ কেজি পেয়াজ , ৮ কেজি ডাল , ৫টি মাস্ক, ২কেজি চিনি ও ২কেজি লবন।

এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার মোঃ ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমন্নয়কারি মোঃ ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, এ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর