গোপালগঞ্জে ইউনিয়নে ইউনিয়নে টিকা দেয়া শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ শনিবার সকাল ৯টা থেকে ৭৮টি কেন্দ্রে এক যোগে শুরু হয়েছে করোনা টিকাদান কার্মসূচী। সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ২৫ উর্দ্ধ মানুষকে করোনা টিকা দেয়া হচ্ছে। আগামী ১২ আগষ্ট পযর্ন্ত চলবে এ টিকাদান কর্মসূচী। ইতোমধ্যে জেলায় ১লাখ ২০হাজার ডোজ টিকা পৌছেছে।

সকাল থেকেই টিকা নেয়ার জন্য কেন্দ্রগুলো ভীড় করে সাধারন মানুষ। তবে পুরুষদের থেকেও নারীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত।

টিকাদান সফল করতে টিকাদানকারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্যদের প্রশিক্ষন দেয়া হয়েছে। ব্যাপক প্রচারনার জন্য মাইকিং করা ছাড়াও মসজিদে মসজিদে শুক্রবার জানিয়ে দেয়া হয়েছে।

সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, সাধারন মানুষের টিকা আওতায় আনার জন্য মাইকিং করা হচ্ছে। সকাল থেকেই সাধারন মানুষ টিকা কেন্দ্রে হাজির হচ্ছে। কেউ যাতে টিকাবিহীন না থাকে তার জন্য কাজ করা হচ্ছে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, জেলার ২৫ বছরের উর্দ্ধের সকলকে টিকার আওতায় আনার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবীরা টিকাদান করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর