গোপালগঞ্জে ৫জনের ফাঁসির আদেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীর প্রত্যককে ফাঁসির আদেশ ও ৫০হাজার টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন। আসামীদের সবাই পলাতক রয়েছে। ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরষ্পর যোগসাজসে হত্যা করে।

বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার ৫ আসামীকে(পলাতক)ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।

আসামীরা হলেন-মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মোঃ মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মোঃ মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মোঃ কাঞ্চন ফকিরের ছেলে মোঃ কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মোঃ আল আমিন মোল্লা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মোঃ আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।মামলার বাদী ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।

মামলার বিবরনে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরষ্পর যোগসাজসে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়।পরের দিন ৩ জুন নদীর পানি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় ৫জনকে আসামী করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন(মামলা নং-০৫)।

বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার ৫ আসামীকে(পলাতক)ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।

পূর্ববর্তী খবর...
পরবর্তী খবর...
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর