গোপালগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জ জেলা শহরের উদয়ন রোডে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) গোপালগঞ্জ সদর ও নির্বাহী ম্যাজিস্টে্ট মোঃ মানোয়ার হোসেন-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) গোপালগঞ্জ সদর মোঃ মানোয়ার হোসেন বলেছেন, উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাজের একটি অংশ। জেলা শহরের উদয়ন রোডে সরকারী জমি দখল করে দীর্ঘ বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকান ঘর তুলে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদেরকে বার বার বলা সত্বেও সরকারী জায়গা ছেড়ে না দেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ চলাকালে পৌর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) অফিসের নাজির ইউনুস হোসেন, পেশকার আব্দুল আলীমসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর