টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি’র শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।

আজ শুক্রবার বেলা ১১ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত সদস্য প্রফেসর মোঃ আবু তাহের, প্রফেসর বিশ্বজিৎ চন্দ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টর প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, ইটিই বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি অনুষদের চেয়ারম্যান সহকারি অধ্যাপক তসলিম আহম্মেদ ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর