টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে বি‌জিএমইএ-র শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 স্টাফ রিপোর্টার।।

‌নব-গ‌ঠিত বি‌জিএমইএ প্রে‌সি‌ডেন্ট ফারুক হাসান ব‌লে‌ছেন,  সরকা‌রের সহ‌যো‌গিতায় তৈরী পোষাক শিল্প অাবার ঘু‌রে দাঁড়া‌চ্ছে। ই‌তিম‌ধ্যে তৈরী পোষাক খাত রপ্তানী শুরু ক‌রে‌ছে। ক‌রোনাকালীন সম‌য়ে যে সব তৈরী পোষাক শিল্প কারখানা বন্ধ হ‌য়ে গি‌য়ে‌ছি‌লো ও রুগ্ন হ‌য়ে প‌ড়ে‌ছি‌লো সে সব শিল্প কারখানা পুনরায় চালু করা উ‌দ্যোগ গ্রহন করা হ‌য়ে‌ছে।

‌

অাজ শুক্রবার দুপু‌রে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের উত্ত‌রে তি‌নি এসব কথা ব‌লেন।

‌বি‌জিএমইএ সভাপ‌তি অা‌রো ব‌লেন, খুব শীঘ্র দে‌শের তৈরী পোষাক খাত অাবার পূ‌র্বের অবস্থা‌নে ফি‌রে যা‌বে। তখন অামরা এই খা‌তে কর্মরত কর্মকর্তা কর্মচারী সু‌যোগ সু‌বিধা বৃ‌দ্ধি করা হ‌বে।

এ সময় সংগঠ‌নের সি‌নিয়র ভাইস প্রে‌সি‌ডেন্ট ও ঢাকা মহানগর উত্তর অাওয়ামী লী‌গের সাধারন সম্পাদক এস এম অাব্দুল মান্নান ক‌চি বলেছেন, ত্যাগী অপরদিকে সংগঠনের সিনিয়র ভাইস প্রে‌সিডেন্ট নেতাদের নেতৃত্ব দিয়ে তৃণমূল পয্যায়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালি করা হচ্ছে।

এ সময়ে ঢাকা মহানগর উত্তর অাওয়ামী লী‌গের তথ্য ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ নব গ‌ঠিত বি‌জিএমইএ-এর নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এরঅা‌গে বি‌জিএমইএ এর  প্রে‌সি‌ডেন্ট ফারুক হাসান প‌রিচালকবৃন্দ‌কে নি‌য়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি সৌ‌ধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প‌রে বঙ্গবন্ধু  ও তাঁর প‌রিবা‌রের শহীদ সদস্য‌দের অাত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহাপাঠ ও বি‌শেষ মোনাজাত করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর