প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মযজ্ঞের অগ্রগতি পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর আগমন ও মুজিব জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠানের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। আগামী ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের জন্য সমাধি সৌধ সংলগ্ন মাঠে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বিশালাকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

আজ সোমবার দুপুরে এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ আবু হানিফ, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, গণপূর্ত(ইএম) বিভাগের নির্বাহী প্রকৌশলী কাশেফ মোঃ অামিনুর রহমান, টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপবিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, উপবিভাগীয় প্রকৌশলী (ইএম) তন্ময় কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। তাঁর আগমন উপলক্ষে ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের জন্য টুঙ্গিপাড়ায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নানা কার‌্যক্রম চলছে। আশাকরি ১০ জানুয়ারী টুঙ্গিপাড়ায় একটি সুন্দর অনুষ্ঠান হবে। এরজন্য যা যা করণীয় তা করা হবে।

এরআগে, সচিব ও প্রধান প্রকৌশলী আলাদাভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর